Saturday, 26 October 2019

মানুষ মারাগেলে মেজবান দেওয়া জায়েজ আছে?

আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী মারাগেলে
আমাদের কি করনিয় কি বর্জনিয়?

প্রশ্নঃ আমাদের দেশে মানুষ মারা যাওয়ার চতুর্থ দিন অথবা ৪০তম দিনে মৃত ব্যক্তির ওয়ারিশগণ আত্মীয়-স্বজন ও জানাযায় অংশগ্রহনকারী লোকদের দাওয়াত করে মেহমানদারীর আয়োজন করে থাকেন। এর মধ্যে আলেমদেরকেও দাওয়াত করা হয়, যারা কোরআন খতম করে মৃতব্যক্তি ও তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে থাকেন। প্রশ্ন হলঃ

(ক) এই প্রথা কোরআন হাদীসের আলোকে কতটুকু বৈধ?
(খ) টাকার বিনিময় যে কোরআন পড়া হয়, তাতে মুর্দারের কোন সাওযাব হবে কি না?
(গ) কোরআন পড়ার বিনিময় যে টাকা দেওয়া হয় এবং যে টাকা কোরআন পড়ে নেয়া হয় তাদের কোন প্রকার গুনাহ হবে কি না? কোরআন হাদীস তথা ফিকায়ে হানাফির আলোকে দলিলসহ মাসআলাটির সামাধান দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

উত্তরঃ   (ক) মুসতাহাব হল মৃত ব্যক্তির বাড়িতে যেয়ে তাদের ওয়ারীশদেরকে শান্তনা দেওয়া। যেমন জাওহারায়ে নাইয়ারা নামক কিতাবের ১ম খণ্ডে ৪৩০ পৃষ্ঠায় উল্লেখ আছে-                           

وَيُسْتَحَبُّ التَّعْزِيَةُ لِقَوْلِهِ عَلَيْهِ السَّلَامُ { مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ وَمَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا مِنْ الْجَنَّةِ وَمَنْ عَزَّى مُصَابًا كَسَاهُ اللَّهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ } وَوَقْتُهَا مِنْ حِينِ يَمُوتُ إلَى ثَلَاثَةِ أَيَّامٍ وَتُكْرَهُ بَعْدَ ذَلِكَ الخ الكتاب : الجوهرة النيرة الجزء 1 الصفحة 430 المكتبة الشاملة .

قَالَ فِي شَرْحِ الْمُنْيَةِ : وَتُسْتَحَبُّ التَّعْزِيَةُ لِلرِّجَالِ وَالنِّسَاءِ اللَّاتِي لَا يَفْتِنَّ ، لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { مَنْ عَزَّى أَخَاهُ بِمُصِيبَةٍ كَسَاهُ اللَّهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ } رَوَاهُ ابْنُ مَاجَهْ وَقَوْلُهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ { مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ } رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ . الكتاب : رد المحتار الجزء 6 الصفحة 390 المكتبة الشاملة .

ফিকহুল ইবাদাত নামক কিতাবের ১ম খন্ডে ১২৪পৃষ্ঠায় মৃত ব্যক্তির বাড়ি লোকদের জন্য খানা পৌছানোর ব্যাপারেও উল্লেখ আছে।

يستحب لجيران الميت والأباعد من أقاربه تهيئة طعام لأهل الميت يشبعهم يومهم وليلتهم لما روي عن عبد الله بن جعفر رضي الله عنهما قال : قال النبي صلى الله عليه و سلم : ( اصنعوا لأهل جعفر طعاما فإنهم قد جاءهم ما يشغلهم ) ( 5 ) . ويلح عليهم بالأكل لأن الحزن يمنعهم الطعام فيضعفهم والله ملهم الصبر ومعوض الأجر. الكتاب : فقه العباداة. حنفي الجزء 1 الصفحة 124 المكتبة الشاملة .

অর্থঃ মৃত ব্যক্তির পড়শী এবং আত্মীয়দের জন্য মুস্তাহাব হল, তারা যেন মৃত ব্যক্তির বাড়িতে যথেষ্ট পরিমাণে খাবার পাঠায়, যাতে মৃত ব্যক্তির বাড়ির মানুষেরা পেট ভরে খানা খেতে পারে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির লোকজনের জন্য খাবার তৈয়ার করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইহাতে প্রমাণ হয় যে, মৃতব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়াতো দুরের কথা বরং তাদেরকে পেট ভরে খানা খাওয়ার ব্যাপারে আল্লাহর নবী (সাঃ) তাগিদ করে দিয়েছেন।

মৃত ব্যক্তির বাড়িতে মেহমানদারীর আয়োজন করা এবং সেই আয়োজনে উপস্তিত হওয়া উভয়টাই গুনাহের কাজ। যেমন ফতোয়ায়ে শামীর ৬নং খণ্ডের ৩৯৪নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-

مَطْلَبٌ فِي كَرَاهَةِ الضِّيَافَةِ مِنْ أَهْلِ الْمَيِّتِ وَقَالَ أَيْضًا : وَيُكْرَهُ اتِّخَاذُ الضِّيَافَةِ مِنْ الطَّعَامِ مِنْ أَهْلِ الْمَيِّتِ لِأَنَّهُ شُرِعَ فِي السُّرُورِ لَا فِي الشُّرُورِ ، وَهِيَ بِدْعَةٌ مُسْتَقْبَحَةٌ . الكتاب : رد المحتار , الجزء 6 الصفحة 394 .

উত্তর (খ,গ) টাকার বিনিময় কোরআন পড়া ইসলাম সম্মত নয়। এতে যে পড়বে এবং যে পড়াবে উভয়েরই গুনাহ হবে। এর দ্বারা কোন সাওয়াবের আশা করা যায় না। কারণ গুনার কাজ দ্বারা সাওয়াবের আশা করা আরেক গুনাহ। যেমন ফতোয়ায়ে শারীর ২৪নং খণ্ডে ২৯৪-২৯৫ পৃষ্ঠায় স্পষ্ট ভাবে উল্লেখ আছে-

فَالْحَاصِلُ أَنَّ مَا شَاعَ فِي زَمَانِنَا مِنْ قِرَاءَةِ الْأَجْزَاءِ بِالْأُجْرَةِ لَا يَجُوزُ ؛ لِأَنَّ فِيهِ الْأَمْرَ بِالْقِرَاءَةِ وَإِعْطَاءَ الثَّوَابِ لِلْآمِرِ وَالْقِرَاءَةَ لِأَجْلِ الْمَالِ ؛ فَإِذَا لَمْ يَكُنْ لِلْقَارِئِ ثَوَابٌ لِعَدَمِ النِّيَّةِ الصَّحِيحَةِ فَأَيْنَ يَصِلُ الثَّوَابُ إلَى الْمُسْتَأْجِرِ وَلَوْلَا الْأُجْرَةُ مَا قَرَأَ أَحَدٌ لِأَحَدٍ فِي هَذَا الزَّمَانِ بَلْ جَعَلُوا الْقُرْآنَ الْعَظِيمَ مَكْسَبًا وَوَسِيلَةً إلَى جَمْعِ الدُّنْيَا – إنَّا لِلَّهِ وَإِنَّا إلَيْهِ رَاجِعُونَ – ا هـ . الكتاب : رد المحتار الجزء 24 الصفحة 294 – 295 المكتبة الشاملة .

এমনি ভাবে বাহরুর রায়েক শরহে কানযুদদাকাইক নামক কিতাবের ১৪নং খণ্ডে ৪২২ নং পৃষ্ঠায় কোরআন শরীফ তালাওয়াত করে টাকা-পয়সা নেয়া বৈধ নয় সে ব্যাপারে স্পষ্টভাবে উল্লেক আছে-

لا على القراءة المجردة كما صرح به في التتارخانية الكتاب : بحرالرائق شرح كنزالدقائق الجزء 14 الصفحة 422 المكتبة الشاملة .

1 comment:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হুমকির মুখে!

Jplus tv কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে জেলা প্রশাসনের ইজারা দেওয়া বালু মহালের পাশে লাল...