jplus tv.com
পেঁয়াজে আগুন ক্ষতি দ্বিগুণ
-মুহাম্মদ সোলাইমান
পেঁয়াজের বাজারে লেগেছে আগুন,
জনগণের টেনশন বেড়েছে দ্বিগুন।
অলৌকিকভাবে হঠাৎ বেড়েছে পেঁয়াজের ঝাঁজ,
বাজার নিয়ন্ত্রণ করা প্রশাসনের মূল কাজ।
ভারতকে ইলিশ উপহারে দাম বেশি উর্ধ্বগতি,
ওজনে কম, খাদ্যে ভেজাল জনগণের শুধুই ক্ষতি।
বেড়েছে পেঁয়াজের বেপরোয়া ক্ষমতা,
ভারতকে ইলিশ দিয়ে বাড়িয়েছে মমতা।
ভারত মহানন্দে খুলেছে ফারাক্কার সব মূল ফটক,
পেঁয়াজ যারা গুদামজাত করেছে করুন তাদের আটক।
জনসার্থে পেঁয়াজের দামে চাই সহনীয় নিম্নগতি,
দ্রুত হস্তক্ষেপ করুন মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি।।
★লেখকঃ কবি-সাহিত্যিক, শিক্ষক এবং সংগঠক।

No comments:
Post a Comment